২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়া কাপ শুরু হচ্ছে মঙ্গলবার

এশিয়া কাপ ক্রিকেট শুরু হচ্ছে মঙ্গলবার। এবারের আসর বসছে শ্রীলঙ্কার ডাম্বুলায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2010, 05:34 PM

Updated : 25 Aug 2022, 12:08 PM

ডাম্বুলা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এশিয়া কাপ ক্রিকেট শুরু হচ্ছে মঙ্গলবার। এবারের আসর বসছে শ্রীলঙ্কার ডাম্বুলায়। ১৫ জুন উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও স্বাগতিক শ্রীলঙ্কা। অন্য দু'টি দল ভারত ও বাংলাদেশ। সব দলই একে অন্যের সঙ্গে খেলবে। পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ২৪ জুন ফাইনাল খেলবে। বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে, ১৬ জুন। দিন-রাতের প্রতিটি ম্যাচই বাংলাদেশ সময় বিকাল তিনটায় শুরু হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/২৩২৭ ঘ.