হারারে, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তিন দেশের ক্রিকেট সিরিজের শেষ ম্যাচে সোমবার ব্রেন্ডন টেলরের শতকের সুবাদে জিম্বাবুয়ে আট উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কাকে।
প্রথমে ব্যাট করে ৪৭.৫ ওভারে সব উইকেট হারিয়ে শ্রীলঙ্কা তোলে ২৩৬। রান তাড়া করতে গিয়ে ১৩ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্য ২৩৬ টপকে ২৪০ এ পৌঁছে যায় জিম্বাবুয়ে, দুই উইকেটে।
হারারে স্পোর্টস ক্লাবে জয়ের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ১৪ রানে ফিরে যান উদ্বোধনী ব্যাটসম্যান হ্যামিল্টন মাসাকাদজা ৩ রান করে। তবে অন্য প্রান্তে উদ্বোধনী ব্যাটসম্যান ব্রেন্ডন টেলর ও চামু চিবাবার ব্যাটিংয়ের ওপর ভর করে জয়ের পথে এগিয়ে যেতে থাকে জিম্বাবুয়ে।
এই জুটিতে রান ওঠে ১৪৮। দিলশানের বলে এলবিউব্লুয়ের ফাঁদে পড়ার আগে চিবাবা চারটি চার ও একটি ছক্কার সাহায্যে করেন ৫৮ রান। তবে টেলর খেলেন হারা না মানা ১১৯ রানের ইনিংস। তিনি চার মারেন নয়টি। ছক্কা একটি।
এছাড়া তাতেন্দা তাইবু অপরাজিত ছিলেন ৪২ রানে।
শ্রীলঙ্কার পক্ষে একটি করে উইকেট নেন উপল থারাঙ্গা ও অধিনায়ক তিলকরতে
bdnews24