২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওল্ড ট্রাফোর্ডেও জয় ইংল্যান্ডের

ওল্ড ট্রাফোর্ডে রোববার দ্বিতীয় ও শেষ টেস্টে ইংল্যান্ড ইনিংস ও ৮০ রানের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশকে। ফলে সিরিজের দু'টি টেস্টটি জিতলো তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2010, 06:19 PM

Updated : 25 Aug 2022, 11:40 AM

ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওল্ড ট্রাফোর্ডে রোববার দ্বিতীয় ও শেষ টেস্টে ইংল্যান্ড ইনিংস ও ৮০ রানের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশকে। ফলে সিরিজের দু'টি টেস্টটি জিতলো তারা। প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ২১৬ রান করায় ফলোঅনে পড়ে বাংলাদেশ। তবে তৃতীয়দিনে দ্বিতীয় দফায় ব্যাটিংয়ে নেমে সফরকারীদের ইনিংস গুটিয়ে যায় ১২৩ রানে। দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। প্রথম ওভারেই জেমস অ্যান্ডারসনের বলে ম্যাট প্রায়রের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল ২ রানে। তামিমের বিদায়ের পরই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দলীয় ৩৯ রানের মাথায় পাঁচ উইকেট হারায় তারা। ফিরে যান উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েস ৯, জুনায়েদ সিদ্দিকী ৬, জহুরুল ইসলাম শূন্য ও মোহাম্মদ আশরাফুল ১৪ রানে। আর ব্যক্তিগত ১ রানে তাদের সঙ্গী হন অধিনায়ক সাকিব আল হাসান। তবে এই হতাশার মধ্যে কিছুটা আলো ছড়ান মাহমুদুল্লাহ। দলের পক্ষে সবচেয়ে বেশি ৩৮ রান করেন তিনি। এছাড়া আব্দুর রাজ্জাক করেন ১৯। স্টিভেন ফিন পাঁচটি উইকেট নিয়েছেন ৪২ রান দিয়ে। ১৬ রানে তিনটি উইকেট নেন জেমস অ্যান্ডারসন। এ ছাড়া একটি করে উইকেট নিয়েছেন আজমল শাহজাদ ও গ্রায়েম সোয়ান। জয়ের লক্ষ্যে ইংল্যান্ড দলকে আর মাঠে নামতে হয়নি। কেননা ফলোঅনে পড়া বাংলাদেশ দ্বিতীয়বার ব্যাট করেও প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৪১৯ রান টপকাতে পারেনি। ফল ইনিংস পরাজয়। ম্যাচ সেরা হয়েছেন ইয়ান বেল। তবে যুগ্মভাবে সিরিজ সেরার পুরস্কার পেয়েছেন তামিম ইকবাল ও স্টিভেন ফিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/টিআর/২২০০ ঘ