ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফের ডটকম) - এশিয়া কাপের জন্য শোয়েব মালিক ও শোয়েব আখতারকে ফিরিয়ে এনে ১৫ জনের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
একঝাঁক নতুন খেলোয়াড়েরও জায়গা হয়েছে ঘোষিত দলে। ১৫ জুন থেকে শ্রীলঙ্কায় এই টুর্নামেন্ট শুরু হচ্ছে।
প্রতিযোগিতায় এশিয়ার চার টেস্ট খেলুড়ে দেশ- বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা খেলবে।
দল: শহীদ আফ্রিদি (অধিনায়ক), সালমান বাট (সহ-অধিনায়ক), ইমরান ফারহাত, শাহজেইব হাসান, উমর আকমল, শোয়েব মালিক, আসাদ শফিক, উমর আমিন, কামরান আকমল (উইকেটরক্ষক), আব্দুল রাজ্জাক, মোহাম্মদ আসিফ, মোহাম্মদ আমির, শোয়েব আখতার, সাঈদ আজমল ও আব্দুর রেহমান।
অতিরিক্ত: ফাওয়াদ আলম, আজহার আলী, মোহাম্মদ ইরফান ও জুলফিকার বাবর।
বিডিনিউজ টোয়েন্টিফের ডটকম/এনআই/এএইচএস/২০১০ ঘ.
bdnews24