২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কার লক্ষ্য ১১৯ রান

তিন দেশের ক্রিকেট সিরিজের তৃতীয় খেলায় শ্রীলঙ্কাকে ১১৯ রানের লক্ষ্য বেঁধে দিয়েছে জিম্বাবুয়ে। বৃষ্টির কারণে খেলা ৫০ ওভারের বদলে ২৬ ওভারে নির্ধারণ করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2010, 01:43 PM

Updated : 25 Aug 2022, 11:30 AM

ঢাকা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তিন দেশের ক্রিকেট সিরিজের তৃতীয় খেলায় শ্রীলঙ্কাকে ১১৯ রানের লক্ষ্য বেঁধে দিয়েছে জিম্বাবুয়ে। বৃষ্টির কারণে খেলা ৫০ ওভারের বদলে ২৬ ওভারে নির্ধারণ করা হয়। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব স্টেডিয়ামে টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলঙ্কা। নির্ধারিত ২৬ ওভারের ৭ বল আগেই গুটিয়ে যায় স্বাগতিকদের পালা। রান তোলে ১১৮। জিম্বাবুয়ের পক্ষে সবচেয়ে বেশি ৬২ রান করেন হ্যামিল্টন মাসাকাদজা। এছাড়া চার্লস কভেন্ট্রি ১১ ও গ্রেগ লাম্ব ১০ রান করেন। আর কোনো ব্যাটসম্যান দুই অংকের ঘরে পৌঁছতে পারেননি। সুরাজ রনদিব ৩ উইকেট নেন ২৩ রানে। এছাড়া দু'টি করে উইকেট নেন জীবন মেন্ডিস, অজন্তা মেন্ডিস ও দিলহারা ফার্নান্দো। এজন্য জীবন মেন্ডিস খরচ করেন ১২ রান, অজন্তা মেন্ডিস দেন ২১ ও দিলহারা ফার্নান্দো ২৬। সিরিজের পরের ম্যাচে হারারেতে ভারত খেলবে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে, ৩ জুন। প্রথম ম্যাচে ভারত জিম্বাবুয়ের কাছে হার মেনেছিল ছয় উইকেটে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/১৯২৭ ঘ.