২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ ক্রিকেটের টিকেট বিক্রি শুরু

বাজারে ছাড়া হয়েছে ২০১১ সালের বিশ্বকাপ ক্রিকেটের টিকেট। দাম নাগালের মধ্যেই। শ্রীলঙ্কায় সবচেয়ে কম, ২০ মার্কিন সেন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2010, 11:22 AM

Updated : 25 Aug 2022, 11:31 AM

ঢাকা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাজারে ছাড়া হয়েছে ২০১১ সালের বিশ্বকাপ ক্রিকেটের টিকেট। দাম নাগালের মধ্যেই। শ্রীলঙ্কায় সবচেয়ে কম, ২০ মার্কিন সেন্ট। মুম্বাইয়ে টুর্নামেন্টের কেন্দ্রীয় আয়োজক কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ওয়েবসাইটে ১ জুন থেকে এই টিকেট পাওয়া যাবে। বাংলাদেশ, শ্রীলঙ্কা ও ভারত যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে এই বিশ্বকাপ। আটটি খেলা হবে বাংলাদেশে। উদ্বোধনী খেলা হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, ১৯ ফেব্র"য়ারি। বাংলাদেশ মোকাবেলা করবে ভারতকে। প্রাথমিক পর্যায়ে অনলাইনে ১ লাখ টিকেট বিক্রি করা হবে। ২০০৭ সালের ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে টিকেটের দাম ছিল বেশি। ফলে মাঠে দর্শকও ছিল কম। দর্শক টানার জন্যই এবার টিকেটের দাম কমানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এনআই/টিআর/১৬২৮ ঘ.