ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইংল্যান্ডের বিপে লর্ডস টেস্টের পঞ্চম দিনের খেলায় বাংলাদেশ সর্বশেষ ৫ উইকেটে তুলেছে ৩৩৩ রান। খেলা শুরু হয় বিকেল ৪টায়। উইকেটে রয়েছেন ৬৮ রানে জুনায়েদ সিদ্দিকী। অপর ব্যাটসম্যান সাকিব আল হাসান অপরাজিত আছেন ৫ রানে।
চর্তুথদিন শেষে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে তামিম ইকবালের শতকে ১১০ রানে এগিয়ে আছে বাংলাদেশ।
দ্বিতীয়বার ব্যাট করতে নেমে পাঁচ উইকেট হারিয়ে ৩২৮ রান তোলে বাংলাদেশ। হাতে আছে পাঁচ উইকেট। ফলে পঞ্চমদিনে গড়ায় লর্ডস টেস্ট। প্রথম ইনিংসে ২৮২ রানে গুটিয়ে যাওয়ায় ফলোঅনে পড়ে সফরকারীরা।
ইংল্যান্ড প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে করে ৫০৫ রান।
বৃহস্পতিবার টস জিতে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠান।
দুই টেস্টের সিরিজের দ্বিতীয়টি হবে ম্যানচেস্টারে, শুরু হবে ৪ জুন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/১৫৫০ ঘ.
bdnews24