ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লর্ডসে প্রথম টেস্টে বাংলাদেশকে আট উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। ফলে দুই টেস্টের সিরিজে ১-০ তে এগিয়ে গেলো তারা।
প্রথম ইনিংসে ২৮২ রান করায় ফলোঅনে পড়ে বাংলাদেশ। দ্বিতীয় দফায় ব্যাট করতে নেমে তামিম ইকবালের শতকের পরও সব উইকেট হারিয়ে পঞ্চমদিনে ৩৮২ রান তোলে সফরকারীরা।
ফলে ১৫৯ রানে এগিয়ে যায় বাংলাদেশ। কিন্তু জয়ের জন্য ১৬০ রান টপকে ১৬৩ এ পৌঁছে যায় ইংল্যান্ড, দুই উইকেট হারিয়ে ।
আগের দিনের পাঁচ উইকেটে ৩২৮ রান নিয়ে পঞ্চমদিন সোমবার খেলতে নেমে দলের সঙ্গে মাত্র ৫৪ রান যোগ হতেই ফিরে যান বাকি পাঁচ ব্যাটসম্যান।
অধিনায়ক সাকিব আল হাসান ১৬, জুনায়েদ সিদ্দিকী ৭৪, মুশফিকুর রহিম শূন্য, রুবেল হোসেন ৪ ও মাহমুদুল্লাহ রিয়াদ বিদায় নেন ১৯ রান করে।
স্টিভেন ফিন পাঁচ উইকেট নেন ৮৭ রানে। টিম ব্রেসন্যান ৯৩ রানে নেন তিন উইকেট। এছাড়া একটি করে উইকেট নেন জেমস অ্যান্ডারসন ও জোনাথন ট্রট।
প্রথম ইনিংসে ৫০৫ রান করে ইংল্যান্ড। দ্বিতীয় দফায় ১৬০ রানের তাড়া করতে নেমে শুরুটা ভালোই করে তারা। দলীয় ৬৭ রানে মাহমুদুল্লাহ রিয়াদের বলে এলবিডব্লিয়ের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন উদ্বোধনী ব্যাটসম্যান অ্যালেস্টার কুক (২৩)।
অন্য প্রাপ্তে উদ্বোধনী ব্যাটসম্যান আন্ড্র স্ট্রাউস খেলতে থাকেন একদিনের মেজাজে। সাকিবের বলে মুশফিকের হাতে ধরা পড়ার আগে করেন ৮২। ততোক্ষণে দল পৌঁছে গেছে নিরাপদ স্থানে। ছয়টি চার মারেন তিনি।
তবে কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছে দেন জোনাথন ট্রট ও কেভিন পিটারসেন। ট্রট ৩৬ ও পিটারসেন ১০ রানে অপরাজিত থাকেন।
ম্যাচেস্টারে দ্বিতীয় টেস্ট শুরু হবে, ৪ জুন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/টিআর/২০৫৫ ঘ.
bdnews24