২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের লড়াইয়ে আঘাত হানলো বৃষ্টি

বৃষ্টির জন্য শুরু হয়নি লর্ডস টেস্টের তৃতীয় দিনের খেলা। উইকেটে আছে ৫৩ রান নিয়ে জুনাইদ সিদ্দিকী ও ১৬ রানে জহুরুল ইসলাম। দ্বিতীয়দিন শেষে তামিম ইকবাল ও জুনাইদ সিদ্দিকীর অপরাজিত অর্ধ-শতকের সুবাদে বাংলাদেশ প্রথম ইনিংসে রান তুলেছিল ১৭২, দুই উইকেটে। ফলে এখনো পিছিয়ে আছে ৩৩৩ রানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2010, 10:14 AM

Updated : 25 Aug 2022, 11:21 AM

ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বৃষ্টির জন্য শুরু হয়নি লর্ডস টেস্টের তৃতীয় দিনের খেলা। উইকেটে আছে ৫৩ রান নিয়ে জুনাইদ সিদ্দিকী ও ১৬ রানে জহুরুল ইসলাম। দ্বিতীয়দিন শেষে তামিম ইকবাল ও জুনাইদ সিদ্দিকীর অপরাজিত অর্ধ-শতকের সুবাদে বাংলাদেশ প্রথম ইনিংসে রান তুলেছিল ১৭২, দুই উইকেটে। ফলে এখনো পিছিয়ে আছে ৩৩৩ রানে। এর আগে জোনাথন ট্রটের দ্বি-শতকের ওপর ভর করে লর্ডসে প্রথম টেস্টের দ্বিতীয়দিন প্রথম দফায় ইংল্যান্ড রান করেছে ৫০৫, সব উইকেট হারিয়ে। যদিও পাঁচ উইকেট নিয়েছেন পেসার শাহাদাত হোসেন। বৃহস্পতিবার টস জিতে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠান। দুই টেস্টের সিরিজের দ্বিতীয়টি হবে ম্যানচেস্টারে, শুরু হবে ৪ জুন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/ ঘ.