২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাদেজার ক্ষমা প্রার্থনা

টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিদায়ের পর সেন্ট লুসিয়ার একটি পানশালায় রাত কাটানোয় সে দেশের ক্রিকেট বোর্ডের কাছে ক্ষমা চেয়েছেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। তবে অপ্রীতিকর ঘটনার জন্য তিনিসহ ছয় ভারতীয় খেলোয়াড় দায়ী নন বলে দাবিও করেন জাদেজা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2010, 03:07 PM

Updated : 25 Aug 2022, 11:13 AM

ঢাকা, মে ২৬ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ) - টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিদায়ের পর সেন্ট লুসিয়ার একটি পানশালায় রাত কাটানোয় সে দেশের ক্রিকেট বোর্ডের কাছে ক্ষমা চেয়েছেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। তবে অপ্রীতিকর ঘটনার জন্য তিনিসহ ছয় ভারতীয় খেলোয়াড় দায়ী নন বলে দাবিও করেন জাদেজা। বোর্ডের সাধারণ সম্পাদক এন শ্রীনিভাসনের কাছে পাঠানো চিঠিতে জাদেজা বলেন, একজন ভক্ত খেলোয়াড়দের সম্পর্কে অশোভন মন্তব্য করেন। বন্ধ করার অনুরোধের পরও লোকটি বাজে মন্তব্য করে যেতে থাকে এবং তিনি তার মন্তব্য ফিরিয়ে না নেয়ায় খেলোয়াড়রা তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন। ঘটনাটি প্রকাশের পর বোর্ড সাত ক্রিকেটারকে কারণ-দর্শাও নোটিশ দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/২০৪৯ ঘ.