ঢাকা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওরচেস্টারশায়ারের সঙ্গে চুক্তি করেছেন শ্রীলঙ্কার সনাৎ জয়সুরিয়া। খেলবেন ফ্রেন্ডস প্রোভিডেন্ট টোয়েন্টি-টোয়েন্টি সিরিজে।
ওরচেস্টারশায়ার পরিচালক স্টিভ রোডস বলেন, "ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ও টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি যে অভিজ্ঞতা অর্জন করেছেন, তা কাজে লাগবে ফ্রেন্ডস প্রোভিডেন্ট সিরিজে।"
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের ছাড়পত্র পেলেই ইংল্যান্ডের উদ্দেশে রওয়ানা দেবেন জয়সুরিয়া। বিশ্বের প্রবীন ক্রিকেটারদের একজনও তিনি। তার হয়েছে ৪০ বছর। ১৯৮৯ সালে অভিষেক হওয়ার পর খেলেছেন ১১০টি টেস্ট ও ৪৪৪টি একদিনের ম্যাচ।
স
bdnews24