২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়া কাপে পাকিস্তানের অধিনায়ক আফ্রিদি

এশিয়া কাপে পাকিস্তানের নেতৃত্ব দেয়া হয়েছে শহিদ আফ্রিদিকে। তবে দলে ফিরেছেন ইউনিস খান ও শোয়েব মালিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2010, 03:10 PM

Updated : 25 Aug 2022, 11:10 AM

ঢাকা, মে ২৫ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ) - এশিয়া কাপে পাকিস্তানের নেতৃত্ব দেয়া হয়েছে শহিদ আফ্রিদিকে। তবে দলে ফিরেছেন ইউনিস খান ও শোয়েব মালিক। এশিয়া কাপ শুরু হচ্ছে শ্রীলংকায় ১৫ জুন। আফ্রিদিকে অধিনায়কের দায়িত্ব দেয়ার ব্যাখ্যা দিতে গিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রধাণ ইজাজ বাট বলেন, "খেলোয়াড়দের মধ্যে সহযোগিতা ও ভালো সম্পর্ক বজায় রাখার পাশাপাশি খেলার নিয়ম-কানুন মেনে চলা একজন দলনায়কের দায়িত্ব। আর আফ্রিদি এ কাজটি বেশ ভালোভাবেই করে আসছেন।" শেষ একদিনের আন্তর্জাতিক সিরিজে অস্ট্রেলিয়ার কাছে সাতটি টেস্ট ও একদিনের ম্যাচের সবগুলোতেই হেরেছে। দু'টি টোয়েন্টি ম্যাচেও হার মানতে হয় তাদের। সর্বশেষ ২০ ওভারের বিশ্বকাপেও হার এড়াতে পারেনি। ঐ সিরিজের পর অধিনায়ক মোহাম্মদ ইউসুফসহ পাকিস্তান দলের সাত সিনিয়র খেলোয়াড়ের বিপক্ষে বিভিন্ন ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেয় পিসিবি। জরিমানা করা হয়েছিল আফ্রিদিরও। তবে টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন খেলোয়াড়দের নিয়ে সেমিফাইনাল পর্যন্ত নিয়ে যাওয়ায় আফ্রিদি অধিনায়ক হওয়ার দৌড়ে আগে থেকেই এগিয়ে ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/২০৫৫ ঘ.