২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টোয়েন্টি- টোয়েন্টিতে ক্লার্কই অধিনায়ক

টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপে বাজে পারফরমেন্সের পরও মাইকেল ক্লার্ককে অধিনায়ক রেখেই পাকিস্তানের বিপক্ষে সিরিজে অস্ট্রেলিয়ার দল ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2010, 02:49 PM

Updated : 25 Aug 2022, 10:57 AM

ঢাকা , মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপে বাজে পারফরমেন্সের পরও মাইকেল ক্লার্ককে অধিনায়ক রেখেই পাকিস্তানের বিপক্ষে সিরিজে অস্ট্রেলিয়ার দল ঘোষণা করা হয়েছে। বিশ্বকাপে নিজে ভাল না করলেও অধিনায়ক হিসেবে তার আক্রমণাত্মক মনোভাব প্রশংসা পেয়েছে সেদেশের নির্বাচকদের কাছে। ফলে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টি- টোয়েন্টি সিরিজে ক্লার্কের ওপরই আস্থা রেখেছেন তারা। টানা ছয়টি ম্যাচ জিতে অস্ট্রেলিয়া বিশ্বকাপের ফাইনালে উঠেছিল। তবে ব্যাটসম্যান হিসেবে তিনি তার জায়গার মর্যাদা রাখতে পারেন নি। পাকিস্তানের বিপক্ষে সিরিজে একটিমাত্র পরিবর্তন ছাড়া বিশ্বকাপের দলটিই পাচ্ছেন ক্লার্ক। একমাত্র পরিবর্তনটি হচ্ছে টিম পেইনকে দল থেকে ছেঁটে ফেলা। বার্মিংহ্যামে পাকিস্তানের বিপক্ষে খেলা দুটি হবে ৫ ও ৬ জুলাই। দল : শেন ওয়াটসন, ডেভিড ওয়ার্নার, মাইকেল ক্লার্ক (অধিনায়ক), ক্যামেরন হোয়াইট, ডেভিড হাসি, মাইকেল হাসি, ব্রাড হ্যাডিন, ড্যানিয়েল ক্রিসটেইন, স্টিভেন স্মিথ, মিচেল জনসন, নাথান হরিজ, রায়ান হ্যারিস, ডির্ক ন্যানেস ও শন টেইট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএইচএস/২০০৭ ঘ.