২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভিযোগের দ্রুত সমাধান চান আফ্রিদি

যতদ্রুত সম্ভব পাকিস্তান দলকে ঘিরে সকল অভিযোগের সমাধান করতে অনুরোধ করেছেন টোয়েন্টি-টোয়েন্টি অধিনায়ক শহিদ আফ্রিদি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2010, 01:20 PM

Updated : 25 Aug 2022, 10:50 AM

ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যতদ্রুত সম্ভব পাকিস্তান দলকে ঘিরে সকল অভিযোগের সমাধান করতে অনুরোধ করেছেন টোয়েন্টি-টোয়েন্টি অধিনায়ক শহিদ আফ্রিদি। তিনি মনে করেন এত অভিযোগ মাথায় নিয়ে ভবিষ্যতের ক্রিকেটের জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে পারছে না দলের খেলোয়াড়রা। বিশেষ করে ২০১১ সালের বিশ্বকাপের জন্য। তবে অভিযোগের সুরাহা যে খুব তাড়াতাড়ি হচ্ছে না তা সহজেই অনুমেয়। কেননা পাকিস্তানের ২০০৯-১০ সালের অস্ট্রেলিয়া সফরকে কেন্দ্র করে আনিত সকল অভিযোগ নিয়ে এখন তদন্ত করছে আইসিসি দুর্নীতি দমন ও নিরাপত্তা বিভাগ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/১৯১৫ ঘ.