ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টোয়েন্টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১৩ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা।
অ্যান্টিগুয়ার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ। দক্ষিণ আফ্রিকা রান করে ১৩৬, ৭ উইকেটে। জয়ের লক্ষ্য তাড়া করতে গিয়ে ১২৩ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। তখনো বাকি ছিল এক বল।
দ.আফ্রিকার পক্ষে সর্বোচ্চ ৫৩ রান করেন জ্যাক ক্যালিস। অধিনায়ক গ্রায়েম স্মিথ করেন ৩৭।
দু'টি করে উইকেট নেন কিয়েরন পোলার্ড ও কেমার রোচ। এজন্য পোলার্ড দেন ২২ রান। রোচ দেন ২৫।
কিয়েরন পোলার্ড রানও করেন সব চেয়ে বেশি, ২৭। এছাড়া ব্রাভো ২০ ও ডারেন সামি ১৭ রান করেন।
রায়ান ম্যাকলারেন পাঁচ উইকেট নেন ১৯ রানে। জোহান বোথা নেন ২টি উইকেট। ১৯ রান দেন তিনিও।
ম্যাচ সেরা হন রায়ান ম্যাকলারেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/১৯৪৭ ঘ.
bdnews24