লন্ডন, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তানের সাবেক অধিনায়ক ইউনিস খান চুক্তি করেছেন কাউন্টি ক্লাব সারের সঙ্গে।
অথচ ক্লাবটির হয়ে খেলার কথা ছিল ওয়েস্ট ইন্ডিজের জীবন্ত কিংবদন্তী ব্রায়ান লারার। ২৪ বছর বয়সী লারাকে ওভালে অনুশীলনও করতে দেখা গিয়েছিল। পরে ক্লাবের শর্ত মানতে রাজি হননি তিনি।
পিসিবি'র কাছ থেকে যথাযথ ছাড়পত্র পেলেই কেবল ইউনিস সারের হয়ে জুলাইয়ের মাঝামাঝি সময় পর্যন্ত খেলতে পারবেন।
অস্ট্রেলিয়া সফরে দলীয় কোন্দলে জড়িত থাকার অভিযোগে তার ওপর অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা জারি করে বোর্ড। এর বিরুদ্ধে আপিলও করেন তিনি।
তার আপিলের শুনানির কথা ছিল ১৫ মে। পরে পিছিয়ে শুনানির দিন ঠিক করা হয় ২৯ মে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/১৭১০ ঘ.
bdnews24