ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সব ধরণের ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন নিউজিল্যান্ডের পেসার শেন বন্ড।
একদিনের ও টোয়েন্টি-টোয়েন্টি ক্রিকেটে অসাধারণ খেলেছেন তিনি। কিন্তু ৩৪ বছর বয়সি বন্ড টেস্ট খেলেছেন মাত্র ১৮টি। চোটের কারণেই বেশিরভাগ সময় মাঠের বাইরে থাকতে হয় তাকে।
ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষণা দেয়ার সময় বন্ড বলেন, "ছয় বছর বয়স থেকেই নিউজিল্যান্ডের হয়ে খেলার স্বপ্ন দেখেছি।" তবে তিনি মনে করছেন অবসর নেয়ার এটাই উপযুক্ত সময়।
একদিনের ৮২টি খেলায় বন্ড উইকেট নিয়েছেন ১৪৭টি।
বন্ডের টেস্ট ক্রিকেটে অভিষেক হয় ২০০১ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে, তাসমানিয়াতে। তার প্রথম শিকার ছিলেন অস্ট্রেলিয়ার অন্যতম সেরা দলনায়ক স্টিভ ওয়াহ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/সিজি/টিআর/২০০০ ঘ.
bdnews24