ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে সাত উইকেটে জিতেছে ইংল্যান্ড। জয়ের জন্য ১২৯ রানের লক্ষ্য টপকে ১৩২ এ পৌঁছে তারা, তিন উইকেটে। তখনো হাতে ছিল চার ওভার।
প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা রান তোলে ১২৮, ছয় উইকেটে।
সেন্ট লুসিয়ায় জয়ের লক্ষ্য তাড়া করতে গিয়ে ক্রেগ কিসওয়েটার সাজঘরে ফিরে যান ৩৯ রান করে। তখন দলের রান ছিল ৬৮। এছাড়া মাইকেল লাম্ব করেন ৩৩।
এছাড়া দলের পক্ষে সবচেয়ে বেশি ২৬ বলে ৪২ রান করে অপরাজিত থাকেন কেভিন পিটারসেন।
শ্রীলঙ্কার পক্ষে দু'টি উইকেট নেন থিসারা পেরেরা, ১৯ রানে।
টস জিতে শ্রীলঙ্কার অধিনায়ক কুমার সাঙ্গাকারা ব্যাট করার সিদ্ধান্ত নেন। কিন্তু শুরুটা মোটেও ভালো হয়নি। বরং ২৬ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে রীতিমতো খাদে পড়ে যায় তারা।
দলীয় মাত্র ৭ রানের মাথায় সাজঘরে ফিরে যান সনাৎ জয়াসুরিয়া (১)। দলের সঙ্গে আর ১৩ রান যোগ হওয়ার পর বিদায় নেন তিলকরতে
bdnews24