ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দক্ষিণ আফ্রিকা একাডেমি দলের বিপক্ষে টোয়েন্টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচেও হেরেছে জিপি-বিসিবি একাডেমি দল। মঙ্গলবার ৩ উইকেটে স্বাগতিকদের হারায় তারা। ফলে ২-০ তে সিরিজ জিতেছে সফরকারীরা।
নির্ধারিত ২০ ওভারে জিপি- বিসিবির ৯ উইকেটে ১৪২ রানের জবাবে নয় বল হাতে রেখেই জয় নিশ্চিত করে দ. আফ্রিকা। সাত উইকেটে ১৪৪ রান তোলে প্রটিয়াসরা।
বিকেএসপিতে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়ে জিপি-বিসিবি একাডেমি। ব্যক্তিগত শূন্য রানে বিদায় নেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান রনি তালুকদার ও আনামুল হক। তবে মিডল অর্ডারে সাব্বির রহমান. আসিফ আহমেদ রাতুল ও নাসির হোসেনের ব্যাটে সম্মানজনক ইনিংস গড়ে জিপি-বিসিবি দল।
সাব্বির রহমান ৩৮ রান করেন, ৩৭ বল খেলে। এছাড়া রাতুল ও নাসির হোসেন প্রত্যেকেই করেন দলের ইনিংসে ২৩ রান করে যোগ করেন।
কে মহারাজ ১২ রান খরচে শীর্ষ চার ব্যাটসম্যানকে তুলে নিয়ে স্বাগতিক ইনিংস ধসিয়ে দেন। ডি পিয়েনার ও ডব্লিউ ভ্যান জিল দু'টি করে উইকেট পান।
জয়ের জন্য খেলতে নেমে শুরুতে একটু হোঁচট খেলেও পিয়েনারের ব্যাটে চড়ে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় দ. আফ্রিকা।
পিয়েনার ৬টি চার ও ৪টি ছক্কার মারে ২৮ বল থেকে ৫৭ রান আদায় করেন। এছাড়া হেনড্রিকস ১৭ বলে ৩১ রানে অপরাজিত থাকেন।
সানজামুল ইসলাম তিন ও নাসির হোসেন দু'টি উইকেট নেন।
ম্যাচ সেরা কে মহারাজ ও সিরিজ সেরা হয়েছেন সাব্বির রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/সিজি/১৯৩৭ ঘ.
bdnews24