ঢাকা, মে ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপের তীব্র উত্তেজনাপূর্ণ খেলায় শনিবার নিউজিল্যান্ড ১ রানে হারিয়েছে পাকিস্তানকে।
বার্বাডোজের কেনসিংটন ওভালে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। নিউজিল্যান্ড ১৩৩ রান করে, ৭ উইকেটে। জয়ের জন্য ১৩৪ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে হারিয়ে পাকিস্তানের ইনিংস থেমে যায় ১৩২ রানে, উইকেট হারিয়েছে সাতটি।
নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম ২৯ বলে ৩৩ রান করেন। দলের পক্ষে সব চেয়ে বেশি ৩৮ রান করেন অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি।
আবদুর রেহমান ১৯ ও মোহাম্মদ সামি ২৫ রানে ২টি করে উইকেট নেন।
পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৬৭ রানে অপরাজিত থাকেন সালমান বাট। আব্দুল রাজ্জাক ২৯ বলে করেন ২৯।
১৯ রানে ৩টি উইকেট নেন ইয়ান বাটলার। কাইল মিলস ২টি উইকেট নেন ৩৩ রানে।
ম্যাচ সেরা হন নিউজিল্যান্ডের ইয়ান বাটলার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/১১০৫ ঘ.
bdnews24