ঢাকা, মে ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে শনিবার দক্ষিণ আফ্রিকা ৩৯ রানে হেরেছে ইংল্যান্ড কাছে।
বার্বাডোজের কেনসিংটন ওভালে টস জিতে ব্যাটিংয়ে নেমে ইংল্যান্ড ৭ উইকেটে করে ১৬৮ রান। জয়ের জন্য ব্যাট করতে নেমে এক ওভার বাকি থাকতেই দক্ষিণ আফ্রিকার ইনিংস গুটিয়ে যায় ১২৯ রানে।
ইংল্যান্ডের পক্ষে সব চেয়ে বেশি ৫৩ রান করেন কেভিন পিটারসেন।
ম্যাচ সেরা নির্বাচিত হন ইংল্যান্ডের কেভিন পিটারসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/১১৪৫ ঘ.
bdnews24