২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডের সহজ জয়

টোয়েন্টি- টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বের প্রথম খেলায় পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড । পাকিস্তানের ১৪৭ রানের জবাবে ব্যাট করতে নেমে চার উইকেটেই লক্ষ্যে পৌঁছায় ইংল্যান্ড, তিন বল হাতে রেখে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2010, 05:26 PM

Updated : 24 Aug 2022, 09:11 PM

ঢাকা, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টোয়েন্টি- টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বের প্রথম খেলায় পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড । পাকিস্তানের ১৪৭ রানের জবাবে ব্যাট করতে নেমে চার উইকেটেই লক্ষ্যে পৌঁছায় ইংল্যান্ড, তিন বল হাতে রেখে। এর আগে নির্ধারিত ২০ ওভারে পাকিস্তান ৯ উইকেটে ১৪৭ রান করে। বার্বাডোজের কেনসিংটন ওভালে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা খারাপ হয়নি পাকিস্তানের। উদ্বোধনী ব্যাটসম্যান সালমান বাট বড় ইনিংসের স্বপ্ন দেখাচ্ছিলেন পাকিস্তানকে । তবে ইনিংসের মাঝপথে নিয়মিত উইকেট তুলে নিয়ে তাদেরকে বড় স্কোর গড়ার সুযোগ দেয়নি ইংল্যান্ড বোলাররা। বাট সবচেয়ে বেশী ৩৪ রানের ইনিংসটি খেলেন। এছাড়া উমর আকমল ৩০ রান করেন। রায়ান সাইডবটম, সিজে ব্রড ও মাইকেল ইয়ার্ডি দু'টি করে উইকেট নিয়ে পাকিস্তানকে বিপাকে ফেলেন। জবাবে ব্যাট করতে নেমে দুই উদ্বোধনী ব্যাটসম্যান মাইকেল লাম্ব ও ক্রেগ কিসওয়েটার ইংল্যান্ডকে সহজ জয়ের ভিত্তি তৈরী করে দেন। এরপর দলকে জয়ের বন্দরে নিয়ে যাওয়ার বাকি দায়িত্ব কাঁধে তুলে নেন কেভিন পিটারসেন। পিটারসেন একাই করেন ৭০ রান, ৫২ বলে। এছাড়া লাম্ব এবং কিসওয়েটার প্রত্যেকেই ২৫ রান করে দলের ইনিংসে যোগ করেন। ম্যাচ সেরা বিবেচিত হন কেভিন পিটারসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/২৩১৫ ঘ.