২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেস্টে নতুন মুখ রবিউল

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ১৫ সদস্যের বাংলাদেশ দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন পেসার রবিউল ইসলাম। তবে জায়গা হয়নি মাশরাফি বিন মোর্তজার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2010, 03:20 PM

Updated : 24 Aug 2022, 09:05 PM

ঢাকা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ১৫ সদস্যের বাংলাদেশ দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন পেসার রবিউল ইসলাম। তবে জায়গা হয়নি মাশরাফি বিন মোর্তজার। জিপি-বিসিবি একাডেমি ও বাংলাদেশ 'এ' দলে খেলে নির্বাচকদের নজর কাড়েন ২৩ বছর বয়সী রবিউল। তাকে দলে নেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে সোমবার নির্বাচক কমিটির প্রধান রফিকুল আলম বলেন,''রবিউলের বোলিংয়ে গতি রয়েছে। আক্রমণাত্মক বোলার হওয়ায় ইংল্যান্ডের পরিবেশে তার ভালো করার সম্ভাবনা রয়েছে।'' বাংলাদেশ দলের বেশির ভাগ সদস্য ওয়েস্ট ইন্ডিজে টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে সরাসরি যাবেন ইংল্যান্ডে। আর দেশ থেকে ইংল্যান্ড যাবেন রবিউল, পেসার শাহাদাত, মাহবুবুল আলম ও উদ্বোধনী ব্যাটসম্যান জুনায়েদ সিদ্দিকী। টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলে দেশে ফিরবেন পেসার মাশরাফি বিন মোর্তাজা, সৈয়দ রাসেল, আফতাব আহমেদ ও মো. সোহরাওয়ার্দী। দল: সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মোহাম্মদ আশরাফুল, জুনায়েদ সিদ্দিকী, জহিরুল ইসলাম, মাহমুদ্ল্লুাহ রিয়াদ, মুশফিকুর রহিম, নাঈম ইসলাম, আব্দুর রাজ্জাক, শাহাদাত হোসেন, রুবেল হোসেন, শফিউল ইসলাম, মাহবুবুল আলম ও রবিউল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/সিজি/২১০৮ ঘ.