ঢাকা, মে ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তঃজেলা ক্রিকেট প্রতিযোগিতায় শিরোপা জিতেছে খুলনা জেলা দল। সোমবার চূড়ান্ত খেলায় ঢাকা জেলা দলকে ৪ উইকেটে হারায় তারা।
যশোরের শামস উল হুদা স্টেডিয়ামে টস জিতে খুলনা ব্যাটিংয়ে পাঠায় ঢাকাকে। ৪৫ ওভারের খেলায় ঢাকা আট উইকেটে তোলে ১৯৯ রান।
আশিকুল আলম রাজিব ঢাকার পক্ষে সবচেয়ে বেশি ৬০ রান করেন। এছাড়া রায়হান শরীফ করেন ৫২।
বিশ্বনাথ হালদার তিন উইকেট নেন ৩৪ রানে। এছাড়া দুই উইকেট নেন মাসুম খান টুটুল ২৮ রানে।
খেলতে নেমে তিন বল বাকি থাকতেই ৬ উইকেটে ২০০ রানের জয়ের লক্ষ্যে পৌঁছে যায় খুলনা।
মোসাদ্দেক ইফতেখার ৪৩ ও মাসুম খান টুটুল ২৭ রানে অপরাজিত থাকেন। এছাড়া শফিউল আলম সবুজ করেন ৩৪।
রকিবুল হাসান দু'টি উইকেট নেন ২৮ রানে।
ম্যাচ সেরা হন মাসুম খান টুটুল (খুলনা)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/সিজি/টিআর/২০৩০ ঘ.
bdnews24