২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিপি বিসিবি-দ. আফ্রিকা সিরিজ ড্র

গ্রামীণফোন-বিসিবি একাডেমি কাপের দ্বিতীয় চারদিনের খেলাটিও অমীমাসিংতভাবে শেষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2010, 02:45 PM

Updated : 24 Aug 2022, 09:02 PM

ঢাকা, মে ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গ্রামীণফোন-বিসিবি একাডেমি কাপের দ্বিতীয় চারদিনের খেলাটিও অমীমাসিংতভাবে শেষ হয়েছে। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে জয়ের লক্ষ্য ৩৬১ রান তাড়া করতে নেমে স্বাগতিক জিপি-বিসিবি একাডেমি দ্বিতীয় ইনিংসে শেষদিনে ৮ উইকেটে ২৩১ করে। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ২২২ রানের জবাবে স্বাগতিকরা করেছিল ২৬০। তৃতীয় দিনের আট উইকেটে ৩৭১ রান নিয়ে দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা চতুর্থদিন দ্বিতীয় ইনিংসে ৩৯৮ রান করে। ডি হেনড্রিকস ১০৯ ও ডি মিলার ৯৮ রান করেন। এছাড়া ও পিয়েনার করেন ৮৭। আগের দিন তিনি ৭৫ রানে অপরাজিত ছিলেন। শাকের আহমেদ ৫ উইকেট নেন ১০৭ রানে। দ্বিতীয় ইনিংসে স্বাগতিক দলের পক্ষে সবচেয়ে বেশি ৫৬ রান করেন সাব্বির রহমান। এছাড়া রনি তালুকদার ৩৩ ও জুবায়ের আহমেদ ২৯ রান করেন। কে মহারাজ ৬৪ রানে ৪ উইকেট নেন। ম্যাচ সেরা হন জিপি- বিসিবির শাকের আহমেদ। প্রতিযোগিতার সেরা খেলোয়াড় হন দক্ষিণ আফ্রিকার ও পিয়েনার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/২০৪০ ঘ.