২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের বিপক্ষে নামছে বাংলাদেশ

তৃতীয় টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে শনিবার রাতে প্রথম মাঠে নামছে বাংলাদেশ দল। প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ান পাকিস্তান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2010, 08:00 AM

Updated : 24 Aug 2022, 09:03 PM

ঢাকা, মে ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তৃতীয় টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে শনিবার রাতে প্রথম মাঠে নামছে বাংলাদেশ দল। প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ান পাকিস্তান। বাংলাদেশ দল গত আসরে প্রথম পর্বেই বিদায় নিলেও এবার প্রথম খেলাতেই গতবারের চ্যাম্পিয়ানদের হারাতে উন্মুখ হয়ে আছে। কারণ, এতে সুপার এইটে যাওয়ার পথ বেশ সহজ হবে। গ্র"পের আরেক প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার বিপক্ষেও বাড়তি উদ্দীপনা নিয়ে মাঠে নামা যাবে। রাত সাড়ে ১১টায় ওয়েস্ট ইন্ডিজের সেন্ট লুসিয়ার বোশেঁজো স্টেডিয়ামে অনুষ্ঠেয় এ খেলা বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সরাসরি স