ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণফোন-বিসিবি একাডেমি কাপের দ্বিতীয় চারদিনের ম্যাচের দ্বিতীয় দিনের খেলায় ঘুরে দাঁড়িয়েছে দক্ষিণ আফ্রিকা একাডেমি দল।
দ্বিতীয়বার ব্যাট করতে নেমে দিন শেষে সফরকারীদের সংগ্রহ দুই উইকেটে ১৯৮ রান। ৬২ রানে ব্যাট করছেন উদ্বোধনী ব্যাটসম্যান ডি. হেনড্রিকস। সঙ্গে রয়েছেন কে. জোন্দো (১৬)।
এর আগে স্বাগতিক জিপি-বিসিবি একাডেমি দল ২৬০ রানে তাদের প্রথম ইনিংস শেষ করে।
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে আগের দিনের দুই উইকেটে ১০৭ রান নিয়ে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনে সফরকারী বোলারদের মারাত্মক বোলিংয়ে দলের ইনিংস বেশী দূরে নিতে পারেনি স্বাগতিক ব্যাটসম্যানরা।
প্রথম দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান মিথুন ও শুভাগত হোম সাজঘরে ফিরলে ধস নামে জিপি-বিসিবির ইনিংসে। সাব্বির রহমানের ব্যাটে চড়ে প্রথম ইনিংসে সফরকারীদেও চেয়ে এগিয়ে থাকে স্বাগতিক একাডেমী দল।
৩৩ রান নিয়ে দিন শুরু করা মিথুন থামেন ৮৮ রানে। এছাড়া সাবিবর রহমান করেন ৮৬ রান। শুভাগত আগের রানের সঙ্গে মাত্র চার যোগ করেই (২৪) সাজঘরে ফেরেন।
এ. বার্চ ও মাতসেকেউই তিনটি করে উইকেট নিয়ে স্বাগতিক ইনিংসে ধস নামান। এছাড়া কে. মহারাজ দু'টি উইকেট পান।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে হেনড্রিকস ও মিলারের ব্যাটে বড় স্কোরের ভিত গড়েছে প্রটিয়াসরা। মিলার মাত্র দ্ইু রানের জন্য শতক বঞ্চিত হন।
শাকের আহমেদ ও মাহমুদুল হাসান নেন একটি করে উইকেট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/সিজি/১৯৫৫ ঘ.
bdnews24