২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এনামুলের বদলে নাবিল সামাদ

হাতে চোট পাওয়ায় দক্ষিণ আফ্রিকা 'এ' ক্রিকেট দলের বিপক্ষে দ্বিতীয় চারদিনের ম্যাচে বাংলাদেশ 'এ' দলের হয়ে মাঠে নামতে পারছেন না স্পিনার এনামুল হক জুনিয়র। তার বদলে খেলবেন বাঁ-হাতি স্পিনার নাবিল সামাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2010, 05:11 PM

Updated : 24 Aug 2022, 08:55 PM

ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম) - হাতে চোট পাওয়ায় দক্ষিণ আফ্রিকা 'এ' ক্রিকেট দলের বিপক্ষে দ্বিতীয় চারদিনের ম্যাচে বাংলাদেশ 'এ' দলের হয়ে মাঠে নামতে পারছেন না স্পিনার এনামুল হক জুনিয়র। তার বদলে খেলবেন বাঁ-হাতি স্পিনার নাবিল সামাদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এনামুল জুনিয়র অনুশীলনের সময় বাঁ হাতে চোট পান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় চারদিনের ম্যাচ বৃহস্পতিবার থেকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) শুরু হবে। প্রথম চারদিনের ম্যাচে বাংলাদেশ ইনিংস ও চার রানে হার মানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/২২৪৪ ঘ.