ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আন্তঃজেলা ক্রিকেটের ফাইনালে ঢাকার মুখোমুখি হবে খুলনা। বুধবার প্রতিযোগিতার দ্বিতীয় পর্বের খেলায় বরিশালকে ৮ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে খুলনা। আর আগেই ফাইনালে উঠেছে ঢাকা জেলা।
দিনের অন্য খেলায় কুমিল্লা পাঁচ উইকেটে হারিয়েছে হবিগঞ্জকে।
যশোর স্টেডিয়ামে মাঠ ভেজা থাকায় ৫০ ওভারের বদলে খেলা হয় ৪৫ ওভারের। টস জিতে আগে ব্যাট করে বরিশাল ৪২ ওভার ৩ বলে সব উইকেট হারিয়ে ১৩৭ রান করে।
দলের পক্ষে সব চেয়ে বেশি ২৬ রান করেন মানিক। এছাড়া রোহান করেন ২২।
বিশ্বনাথ ২০ রানে চার উইকেট নেন।
জবাবে জোবায়েরের অপরাজিত ৫৯ ও সাইফুলের ৫১ রানের ওপর ভর করে জয়ের লক্ষ্য ১৩৮ রান টপকে ১৪০-এ পৌঁছে যায় খুলনা, দুই উইকেটে। তাদের খেলতে হয় মাত্র ৩৩ ওভার ৩ বল।
মাসুদ ২১ রানে একটি উইকেট নেন।
দিনের আরেক খেলায় ময়মনসিংহ স্টেডিয়ামে টস জিতে কুমিল্লা ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। হবিগঞ্জ ৩৭ ওভারে গুটিয়ে যাওয়ার আগে করে ১০২ রান।
আল-আমীন দলের পক্ষে সবচেয়ে বেশি ৩৮ রান করেন।
রকিবুল ২৪ রানে ৫ উইকেট নেন।
জবাবে আবুল হাসানের অপরাজিত ৫০-এর ওপর ভর করে ২৬.৩ ওভারে জয়ের লক্ষ্য ১০৩ রান টপকে ১০৫-এ পেঁ
ৗছে যায় কুমিল্লা, ৫ উইকেটে।
ইব্রাহিম খলিল ২৭ রানে দুই উইকেট নেন।
প্রতিযোগিতার দ্বিতীয় পর্বের গ্র"প পর্যায়ের খেলায় ৩ ম্যাচের সবগুলোতে জিতে ৬ পয়েন্ট নিয়ে আগেই ফাইনালে ওঠে ঢাকা। অপর গ্র"পে ৩ খেলায় ৬ পয়েন্ট নিয়ে ফাইনাল নিশ্চিত করে খুলনা।
ফাইনাল হবে আগামী ৩ মে যশোর স্টেডিয়ামে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/২২৩০ ঘ
bdnews24