২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভালোই সূচনা করেছে জিপি-বিসিবি একাডেমি

গ্রামীণফোন-বিসিবি একাডেমি কাপের দ্বিতীয় চারদিনের খেলার প্রথমদিনে সফরকারী দক্ষিণ আফ্রিকা একাডেমী দল সব উইকেট হারিয়ে ২২২ রান করে। জবাবে দিন শেষে জিপি-বিসিবি একাডেমি তোলে ১০৭ রান, দুই উইকেটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2010, 03:45 PM

Updated : 24 Aug 2022, 08:55 PM

ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গ্রামীণফোন-বিসিবি একাডেমি কাপের দ্বিতীয় চারদিনের খেলার প্রথমদিনে সফরকারী দক্ষিণ আফ্রিকা একাডেমী দল সব উইকেট হারিয়ে ২২২ রান করে। জবাবে দিন শেষে জিপি-বিসিবি একাডেমি তোলে ১০৭ রান, দুই উইকেটে। উইকেটে আছেন মিথুন ৩৩ রান নিয়ে। শুভাশীষ রায় ২০ রানে অপরাজিত রয়েছেন। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে স্বাগতিক বোলারদের মারাত্মক বোলিংয়ের মুখে মোটেও সুবিধা করতে পারেনি দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা। স্কোর বোর্ডে কোনো রান জমা না হতেই প্রথম উইকেট হারায় তারা। তবে ও. পিয়েনারের হার না মানা ১১০ রান ও উদ্বোধনী ব্যাটসম্যান এ সোয়ানেপয়েলের ৫২ রানের সুবাদে সম্মানজনক রান করে সফরকারীরা। শাকের আহমেদ ৫ উইকেট নেন ৭৯ রানে। এছাড়া সাকলায়েন সজিব ৫৯ রানে তিন ও শুভাশীষ রায় দুই উইকেট নেন ৪৯ রান দিয়ে। জবাবে উদ্বোধনী ব্যাটসম্যান রনি তালুকদার ও নাদিম উদ্দিন মিন্টুর উইকেট হারিয়ে স্বাগতিকরা শত রানের কোঠা পেরিয়ে যায়। রনি ৩৩ রান করে সাজঘরে ফিরে যান। মিন্টু করেন ১৬। উইকেট দু'টি নেন আর অ্যাডামস ও কে মহারাজ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/২১৩২ ঘ.