ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে মঙ্গলবার নিউজিল্যান্ড ৪০ রানে হারিয়েছে আয়ারল্যান্ডকে।
গায়ানার প্রোভিন্স স্টেডিয়ামে টস জিতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে নিউজিল্যান্ড তোলে ১৮৭ রান, ৫ উইকেটে। জেতার জন্য ১৮৮ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে আয়ারল্যান্ডের ইনিংস থেমে যায় ৯ উইকেটে ১৪৭ রানে।
নিউজিল্যান্ডের পক্ষে সব চেয়ে বেশি ৬৪ রান করেন জেসি রাইডার, ৩০ বলে। মার্টিন গুপটিল ৩৫ বলে করেন ৫০ ও রোব নিকোল ৩১।
জর্জ ডকরেল ২৪ রানে ৩ উইকেট নেন। পল স্টারলিং ও কেভিন ও'ব্রায়ান একটি করে উইকেট নেন।
আয়াল্যান্ডের পক্ষে সব চেয়ে বেশি ৩৪ রান করেন উইলিয়াম পোর্টারফিল্ড, ২৭ বলে। এছাড়া গ্যারি উইলসন ৩০ ও ও'ব্রায়ান ২৮ রান করেন।
নাথান ম্যাককালাম ২৫ রানে ৩টি উইকেট নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/১৬৩০ ঘ.
bdnews24