ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে মঙ্গলবার জিম্বাবুয়ে ১ রানে হারিয়েছে অস্ট্রেলিয়াকে।
সেন্ট লুসিয়ায় টস জিতে ব্যাটিংয়ে নেমে জিম্বাবুয়ে নির্ধারিত ২০ ওভারে তোলে ১৭৩ রান, ৭ উইকেটে। জয়ের জন্য ১৭৪ রানের লক্ষ্য তাড়া করতে অস্ট্রেলিয়ার ইনিংস থেমে যায় ৭ উইকেটে ১৭২ রানে।
দলের পক্ষে সব চেয়ে বেশি ৭৬ রান করেন এল্টন চিগুম্বুরা। এছাড়া ক্রেগ এরভিন করেন ৩৯।
মিচেল জনসন ৪টি উইকেট নেন, ২৩ রানে। এছাড়া একটি করে উইকেট নেন ব্রেট লি, ডার্ক ন্যানস ও শেন ওয়াটসন।
অস্ট্রেলিয়ার পক্ষে সব চেয়ে ৭২ রান করেন ডেভিড ওয়ার্নার, ৪৯ বলে। অধিনায়ক মাইকেল ক্লার্ক ৪২ বলে ৪৯, ডেভিড হাসি ১৬ ও ব্র্যাড হ্যাডিন ১৩ রান করেন।
প্রোসপার উতসেয়া ২৭ রানে ২টি উইকেট। ক্রিস এমপোফু ও গ্রায়েম ক্রেমার একটি করে উইকেট নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/১৩৫০ ঘ.
bdnews24