২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়াকে হারালো জিম্বাবুয়ে

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে মঙ্গলবার জিম্বাবুয়ে ১ রানে হারিয়েছে অস্ট্রেলিয়াকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2010, 08:04 AM

Updated : 24 Aug 2022, 08:57 PM

ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে মঙ্গলবার জিম্বাবুয়ে ১ রানে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। সেন্ট লুসিয়ায় টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে জিম্বাবুয়ে নির্ধারিত ২০ ওভারে তোলে ১৭৩ রান, ৭ উইকেটে। জয়ের জন্য ১৭৪ রানের লক্ষ্য তাড়া করতে যেয়ে অসিদের ইনিংস নির্ধারিত ওভার শেষে পৌঁছায় ১৭২ রানে, ৭ উইকেট হারিয়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/১৩৫০ ঘ.