২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইপিএল, আইসিসির হস্তক্ষেপ চান মিয়াঁদাদ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নানা ধরনের বিশৃঙ্খল ঘটনায় মোটেও বিস্মিত হননি পাকিস্তানের সাবেক অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ। আর এজন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের মাধ্যমে এর কার্যক্রম দেখভাল করার পরামর্শ দিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2010, 04:26 PM

Updated : 24 Aug 2022, 08:53 PM

করাচি, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নানা ধরনের বিশৃঙ্খল ঘটনায় মোটেও বিস্মিত হননি পাকিস্তানের সাবেক অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ। আর এজন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের মাধ্যমে এর কার্যক্রম দেখভাল করার পরামর্শ দিয়েছেন তিনি। আর্থিক অসঙ্গতির কথা তুলে ধরে মিয়াঁদাদ বলেন, "বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাকে অবশ্যই হস্তক্ষেপ করতে হবে। তিনি বলেন, "আইপিএলকে অবশ্যই ঘরোয়া ক্রিকেট মনে হয়নি। বরং এতে বিপুল সংখ্যক বিদেশি খেলোয়াড় খেলছেন। বিপুল অংকের অর্থের লগ্নিও আছে এতে।" এজন্য এখন থেকেই আইসিসির এর তদারক করা উচিৎ বলে তিনি মনে করেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের মহা-পরিচালক মিয়াঁদাদ আইপিএল কমিশনার লোলিত মোদির বরখাস্ত ও সংশ্লিষ্ট বিভিন্ন ঘটনায় অবাক হননি। বলেন, "এখানে বিস্ময়ের কিছুই নেই। কেননা বোর্ডকে পাশ কাটিয়ে বেসরকারী প্রতিষ্ঠান খেলোয়াড়দের সঙ্গে লেনদেন করলে অবশ্যই এধরনের সমস্যা দেখা দেবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/টিআর/২২১১ ঘ.