২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রানের পাহাড়ের নিচে বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকা 'এ' দলের রানের পাহাড়ের নিচে চাপা পড়েছে বাংলাদেশ 'এ' দল। চারদিনের ম্যাচের তৃতীয়দিন রোববার ৯ উইকেটে ৬৭৬ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে প্রোটিয়াসরা। জবাবে দিন শেষে বাংলাদেশ 'এ' দ্বিতীয় ইনিংসে করেছে ১৪৮, তিন উইকেটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2010, 06:56 PM

Updated : 24 Aug 2022, 08:48 PM

ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ আফ্রিকা 'এ' দলের রানের পাহাড়ের নিচে চাপা পড়েছে বাংলাদেশ 'এ' দল। চারদিনের ম্যাচের তৃতীয়দিন রোববার ৯ উইকেটে ৬৭৬ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে প্রোটিয়াসরা। জবাবে দিন শেষে বাংলাদেশ 'এ' দ্বিতীয় ইনিংসে করেছে ১৪৮, তিন উইকেটে। ফলে স্বাগতিকদের চেয়ে এখনো ১৮২ রানে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ প্রথম ইনিংসে করে ৩৪৬। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগের দিনের ৫ উইকেটে ৪৩৬ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। টি সোলেকেলির শতরানের সুবাদে রানের পাহাড় গড়ে তোলে সফরকারীরা। সোলেকেলি ১১ চার ও দুই ছক্কার সাহায্যে ১৪০ রান করেন। এইচ. কুন মাত্র ৯ রানের জন্য দ্বিশতক বঞ্চিত হন। শতক পূর্ণ করেন আগের দিনেই। ফয়সাল ১৮৩ রানে নেন পাঁচ উইকেট। এছাড়া দুই উইকেট নেন নূর হোসেন। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সূচনাটা মন্দ করেননি দুই উদ্বোধনী ব্যাটসম্যান শাহরিয়ার নাফিস (৫১) ও শামসুর রাহমান (৩৮)। প্রথম জুটিতে ৯৩ রান করেন তারা। কিন্তু দলের রানের সঙ্গে ১ যুক্ত হতেই তিন উইকেট হারায় বাংলাদেশ 'এ' দল। এতে প্রায় খাদের কিনারায় চলে যায় জুনায়েদ সিদ্দিকীর দল। ফয়সাল হোসেন ও নাজিমুদ্দিন রান খাদেও কিনারা থেকে দলকে ফিরিয়ে আনার চেষ্টা করছেন। ফয়সাল ৩৩ রানে ও নাজিমুদ্দিন ১৭ রানে অপরাজিত রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/২২০৩ ঘ.