ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েস্ট ইন্ডিজ এ শনিবার ৪ উইকেটে হারিয়েছে সফরকারী জিম্বাবুয়েকে।
সেন্ট অ্যান্ড্রুজের প্রোগ্রেস পার্কে টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠায় স্বাগতিকরা। নির্ধারিত ২০ ওভারে সফরকারীরা করে ১২৪ রান, ৮ উইকেটে। জয়ের জন্য ১২৫ রানের লক্ষ্য টপকে ১২৯ রানে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ এ ৬ উইকেট হারিয়ে। তখনো হাতে ছিল ৯ বল।
চামু চিবাবার ৩৩, হ্যামিল্টন মাসাকাদজার ২৭ ও ক্রেগ এরভিন ২৫ রান করেন। এছাড়া উল্লেখ করার মতো রান কেউ করতে পারেননি।
শেন শিলিংফোর্ড ১৬ রানে ৪টি উইকেট নেন। এছাড়া ২টি উইকেট নেন নেলন প্যাসকেল, ৩৫ রানে।
জয়ের লক্ষ্য তাড়া করতে গিয়ে ইমরান খানের অপরাজিত ৬০ ও আসাদ ফুদাদিনের ২৯ রানের সুবাদে কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা।
রে প্রাইস ১৬ রানে নেন ২টি উইকেট। এছাড়া একটি করে উইকেট নেন চিবাবা, প্রোসপার উৎসেয়া ও গ্রায়েম ক্রেমার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/১৮৫০ ঘ.
bdnews24