২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবাহনীকে হারিয়ে ফাইনালে মোহামেডান

মেয়েদের কাব কাপ ক্রিকেটের দ্বিতীয় সেমিফাইনালে শনিবার আবাহনী লিমিটেডকে ৩৪ রানে হারিয়ে প্রতিযোগিতার ফাইনালে উঠেছে মোহামেডান এসসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2010, 03:10 PM

Updated : 24 Aug 2022, 08:47 PM

ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেয়েদের কাব কাপ ক্রিকেটের দ্বিতীয় সেমিফাইনালে শনিবার আবাহনী লিমিটেডকে ৩৪ রানে হারিয়ে প্রতিযোগিতার ফাইনালে উঠেছে মোহামেডান এসসি। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপে আগে ব্যাট করে মোহামেডান নির্ধারিত ৪০ ওভারে পাঁচ উইকেটে ১৯৭ রান সংগ্রহ করে। জবাবে ১৬৩ রানেই গুটিয়ে যায় আবাহনী, তিন বল বাকি থাকতেই। গুলশান ইয়ুথ কাব মাঠে টস জিতে ব্যাট করতে নামা মোহামেডান রুমানা আহমেদ ও সালমা খাতুনের ইনিংস দু'টির সুবাদে চ্যালেঞ্জিং স্কোর গড়ে তোলে। রুমানা দলের পে সর্বোচ্চ ৮৬ রান করেন। ১১টি চার ও একটি ছয়ে সাজানো ছিল তার ইনিংসটি। এছাড়া অধিনায়ক সালমা খাতুন ৪৯ রান করেন। জবাবে ব্যাট করতে নামা আবাহনী প্রতিপরে নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু থেকেই নিয়মিত উইকেট হারিয়ে ল্যচ্যুত হয়। ৩৮ রানে পাঁচ উইকেট নিয়ে আবাহনীর ইনিংস ধসিয়ে দেন রুমানা আহমেদ। এছাড়া সালমা খাতুন, তাজিয়া আক্তার, মঞ্জিলা খাতুন ও শুকতারা একটি করে উইকেট পান। আগামী ২৮ এপ্রিল মিরপুর শের- ই- বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে মোহামেডানের মুখোমুখি হবে আনসার অ্যান্ড ভিডিপি দল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/২১০০ ঘ.