ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উইমেন্স ক্লাব কাপ টুর্নামেন্ট ২০০৯-১০ এর ফাইনালে জায়গা করে নিয়েছে আনসার অ্যান্ড ভিডিপি দল। শুক্রবার প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে আনসার ৪৮ রানে হারায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানকে (বিকেএসপি) ।
ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৪০ ওভারে নয় উইকেটে ২২৯ রান করে আনসার অ্যান্ড ভিডিপি।
চামেলি খাতুন দলের পক্ষে সর্বোচ্চ ৬৭ রানের ইনিংসটি খেলেন। এছাড়া লতা মন্ডল করেন ৫৪ রান।
তানজিদা ইসলাম ৩৩ রানে তিনটি উইকেট নেন।
২৩০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বিকেএসপি গুটিয়ে যায় ১৮১ রানে, একবল বাকি থাকতেই।
ম্যাচ সেরা হন আনসারের চামেলি খাতুন।
শনিবার আবাহনী ও মোহামেডানের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালে জয়ী দল ফাইনালে আনসারের মুখোমুখি হবে।
২৮ এপ্রিল ফাইনাল খেলাটি হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/সিজি/২১১০ ঘ.
bdnews24