২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ. আফ্রিকার রান ৩৭১

গ্রামীণফোন-বিসিবি একাডেমি কাপের চারদিনের প্রথম ম্যাচের উদ্বোধনী দিনে সফরকারী দক্ষিণ আফ্রিকা ক্রিকেট একাডেমি প্রথম ইনিংসে ৩৭১ রান তুলেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2010, 02:30 PM

Updated : 24 Aug 2022, 08:43 PM

ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গ্রামীণফোন-বিসিবি একাডেমি কাপের চারদিনের প্রথম ম্যাচের উদ্বোধনী দিনে সফরকারী দক্ষিণ আফ্রিকা ক্রিকেট একাডেমি প্রথম ইনিংসে ৩৭১ রান তুলেছে। জবাবে জিপি-বিসিবি ন্যাশনাল ক্রিকেট একাডেমি দল প্রথমদিন শেষে এক উইকেটে ২৩ রান করে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমেই উদ্বোধনী ব্যাটসম্যান টি বডেবির উইকেট হারায় স্ট্যান্ডার্ড ব্যাংক দক্ষিণ আফ্রিকা ন্যাশনাল ক্রিকেট একাডেমি। তখনো স্কোর বোর্ডে কোনো রান জমা হয়নি। দ্বিতীয় উইকেটে কে জন্দো ৩৯ ও ডি মিলার ৪২ রান করে প্রাথমিক বিপদ সামাল দেন। তারপরও ১২১ রানেই পাঁচ উইকেট হারিয়ে বসে দক্ষিণ আফ্রিকা। এ অবস্থায় নবম উইকেটে শতরানের জুটি গড়ে অধিনায়ক উইঅ্যান ভ্যান জিল ও কে মহারাজ দলকে লড়াই করার মতো পুঁজি এনে দেন। দলের পক্ষে সবচেয়ে বেশি ৮৪ রান করেন ভ্যানজিল। এছাড়া ওয়াই ভ্যালি ৪৮ ও মহরাজ ৪৭ রান করেন। মাহমুদুল হাসান ৬২ রানে তিনটি উইকেট নেন। এছাড়া দু'টি করে উইকেট নেন তানভির হায়দার ও সাকলায়েন সজিব। জবাবে স্বাগতিকদেরও শুরুটা ভালো হয়নি। উদ্বোধনী ব্যাটসম্যান নাজিমুদ্দিন মিন্টুর উইকেট হারিয়ে জিপি-বিসিবির সংগ্রহ করে ২৩ রান। শুভাগত হোম ছয় ও মিথুন পাঁচ রানে অপরাজিত আছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/২০১৭ ঘ.