২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফাইনালে শচীনের মুম্বাই

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রথম সেমিফাইনালে বুধবার মুম্বাই ইন্ডিয়ান্স ৩৫ রানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে ফাইনালে উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2010, 06:37 PM

Updated : 24 Aug 2022, 08:40 PM

ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রথম সেমিফাইনালে বুধবার মুম্বাই ইন্ডিয়ান্স ৩৫ রানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে ফাইনালে উঠেছে। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটে ১৮৪ রান তোলে শচীন টেন্ডুলকারের মুম্বাই ইন্ডিয়ান্স। জবাবে নয় উইকেটে ১৪৯ রানেই থেমে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ইনিংস। মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্পোর্টস একাডেমিতে টস জিতে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারে ডেল স্টেইনের বলে রস টেলরের হাতে ধরা পড়ে সাজঘরে ফেরেন মুম্বাইয়ের উদ্বোধনী ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার ৯ রান করে। চতুর্থ ওভারে বিরাট কোহলির সরাসরি থ্রোতে রান আউট হন অন্য উদ্বোধনী ব্যাটসম্যান শেখর ধাবান (১২)। তখন দলের রান ছিল ২৯। এরপর অভিষেক নায়ার ২২ ও জেপি ডুমিনি ফিরে যান ৩ রান করে। এতে খানিকটা বিপদে পড়ে মুম্বাই ইন্ডিয়ান্স। দলকে বিপদ মুক্ত করেন সৌরভ তিওয়ারি, আম্বাতি রাউদু ও কিয়েরন পোলার্ড। তিওয়ারি ৩১ বলে তিনটি চার ও দু'টি ছক্কার সাহায্যে রান করেন ৫২। রাউদু করেন ৪০। এছাড়া ১৩ বলে ৩৩ রানে অপরাজিত ছিলেন পোলার্ড। ডেল স্টেইন দুই উইকেট নেন, ৪৩ রানে। এছাড়া একটি করে উইকেট নেন অনিল কুম্বলে ও কেভিন পিটারসেন। জেতার জন্য ১৮৫ রানের তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ব্যক্তিগত ১১ রানে ফিরে যান দলের তুরুপের তাস উদ্বোধনী ব্যাটসম্যান জ্যাক ক্যালিস। এরপর রাহুল দ্রাবিড় ২৩, কেভিন পিটারসেন ১৯ ও রবিন উথাপা ২৬ রানে সাজঘরে ফিরলে পথ হারিয়ে ফেলে ব্যাঙ্গালোর। কিন্তু সেই পথে আর ফের হয়নি। যদিও ৩১ রানে অপরাজিত ছিলেন রস টেলর। ফলে হার মেনেই মাঠ ছাড়তে হয় রয়্যাল চ্যালেঞ্জার্সকে। কিয়েরন পোলার্ড তিন উইকেট নেন ১৭ রানে। হরভজন সিং ও লাসিথ মালিঙ্গা নেন দু'টি করে উইকেট। এজন্য হরভজন দেন ৪৪ রান। মালিঙ্গা ২৪। ম্যাচ সেরা হন মুম্বাইয়ের পোলার্ড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/টিআর/০০১৮ ঘ.