ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশের উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল ক্রিকেটের বাইবেল নামে পরিচিত উইজডেন ক্রিকেটার ম্যাগাজিনের মে মাসের সেরা ক্রিকেটার (ক্রিকেটার অব দ্য মান্থ' নির্বাচিত হয়েছেন।
তামিম হলেন প্রথম কোনো বাংলাদেশি ক্রিকেটার, যিনি মাসের সেরা ক্রিকেটার হলেন।
ওই মে মাসেই উইজডেনের সঙ্গে এক সাক্ষাৎকারে তামিম বলেন, "দেশের হয়ে আমি যতদিন সম্ভব খেলতে চাই। সেই সঙ্গে টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে টেস্ট ও একদিনের খেলায় শতক হাঁকাতে চাই।"
বাঁ-হাতি এই মারকুটে ব্যাটসম্যান বলেন, "যদি বলটি মারার মতো থাকে, তাহলে অবশ্যই ব্যাট চালাই। দশবার হলে দশবারই।"
এ মাসের উইজডেন ক্রিকেটার ম্যাগাজিন ২৩ তারিখে বাজারে ছাড়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/টিআর/২১০০ ঘ.
bdnews24