২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌরভের ব্যাটিংয়ে কলকাতার জয়

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) শনিবার শিল্পা শেঠীর দল রাজস্থান রয়্যালসকে ৮ উইকেটে হারিয়ে সেমিফাইনালে খেলার আশা জিইয়ে রেখেছে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2010, 08:04 AM

Updated : 24 Aug 2022, 08:36 PM

ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) শনিবার শিল্পা শেঠীর দল রাজস্থান রয়্যালসকে ৮ উইকেটে হারিয়ে সেমিফাইনালে খেলার আশা জিইয়ে রেখেছে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। কলকাতার ইডেন গার্ডেনে ৫৩তম ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে রাজস্থান নির্ধারিত ২০ ওভারে তোলে ১৩২ রান, ৯ উইকেটে। জবাবে ব্যাটিংয়ে নেমে কলকাতা জয়ের জন্য ১৩৩ রানে পৌঁছে যায় ২ উইকেট হারিয়ে। তখনো বাকি ছিল ২৩ বল। ম্যাচ সেরা হন কলকাতার জয়দেব উনাদকাত। কলকাতা নাইট রাইডার্স ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় ষষ্ঠ স্থানে। এক ম্যাচ বেশি খেলে রাজস্থান রয়্যালস সমান পয়েন্ট নিয়ে রয়েছে কলকাতার নিচে। ২০ পয়েন্ট (১৩ ম্যাচ) নিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স যথারীতি রয়েছে প্রথম স্থানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/১৩৫০ ঘ.