ঢাকা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বৃহস্পতিবার দিল্লি ডেয়ারডেভিলস ৬ উইকেটে সহজ জয় পেয়েছে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে।
চেন্নাইয়ের চিদাম্বরাম স্টেডিয়ামে ৫০তম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই নির্ধারিত ২০ ওভারে তোলে ১১২ রান, ৯ উইকেটে। জয়ের লক্ষ্য ১১৩ রানে পৌঁছে যায় দিল্লি, ৪ উইকেটে। তখনো হাতে ছিল ৮ বল।
চেন্নাইয়ের ব্যাটিংয়ের শুরুটা ভালো হয়নি। সুবিধা করতে পারেননি কোন ব্যাটসম্যানই। ৫৫ রানে ৬ উইকেট পড়ে গেলে দলীয় রান এক শ'র কোঠা পার হয় কিনা, তা নিয়ে সংশয় দেখা দেয়। মাঝের সারির ব্যাটসম্যান সুব্রামানিয়াম বদ্রিনাথ ২৯ বল ৩০ ও শেষের দিকের ব্যাটসম্যান ডোগ বোলিঙ্গার ১৪ বলে ১৬ রান করলে চেন্নাইয়ের রান এক শ'র কোঠা ছাড়িয়ে যায়।
অশিষ নেহরা নেন ৩ উইকেট, রান দেন ২৬। ১৮ রানে ২ উইকেট নেন বীরেন্দর শেবাগ।
জয়ের লক্ষ্য তাড়া করতে গিয়ে ৩৮ রানে চার উইকেট হারিয়ে পথ হারিয়ে ফেলে দিল্লির ইনিংস। ডেভিড ওয়ার্নার শূন্য ও বীরেন্দর শেবাগ ৪, তিলকরতে
bdnews24