ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মঙ্গলবার মুম্বাই ইন্ডিয়ান্স ৩৯ রানে হারিয়েছে দিল্লি ডেয়ারডেভিলসকে।
প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ১৮৩ রান করে মুম্বাই। জবাবে ডেয়ারডেভিলস সাত উইকেটে ১৪৪ রান করে নির্ধারিত ২০ ওভারে।
নিজেদের মাঠ ব্রাবোর্ন স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে কিয়েরণ পোলার্ডের অপরাজিত ৪৫, সৌরভ তিওয়ারির ৩৮ ও শচীন টেন্ডুলকারের ৩০ রানের সুবাদে চার উইকেটে ১৮৩ রান করে মুম্বাই।
প্রদীপ সাংওয়ান ৩৫ রান নেন দু'টি উইকেট। এছাড়া আশিষ নেহরা ও ম্যাকডোনাল্ড একটি করে উইকেট পান।
১৮৪ রানের তাড়া করতে নেমে ব্যক্তিগত ৩১ রানে দিলহারা ফার্নান্দোর বলে মুর্তাজার হাতে ধরা পড়ে ফিরে যান দিল্লির উদ্বোধনী ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। দলের রান তখন ৩৯।
পরের ব্যাটসম্যানদের মধ্যে বীরেন্দর শেবাগ (২০), গম্ভির (১৭) ও দীনেশ কার্তিক (১১) বড় ইনিংস খেলতে না পারায় লক্ষ্যে পৌঁছাতে পারেনি দিল্লি।
ম্যাকডোনাল্ড ৩৩ রানে অপরাজিত থাকেন।
দু'টি করে উইকেট নেন আলী মুর্তাজা ও দিলহারা ফার্নান্দে। এছাড়া হরভজন সিং পান একটি উইকেট।
ম্যাচ সেরা নির্বাচিত হন কিয়েরণ পোলার্ড (মুম্বাই)।
১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে মুম্বাই। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে উঠার আশা জিইয়ে রেখেছে দিল্লি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/এএইচএস/২১০০ ঘ.
bdnews24