২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'শচীন খেললে খুবই ভালো হতো'

ইদানিং শচীন টেন্ডুলকারের চোখ ঝলসানো খেলা দেখে হরভজন সিং মনে করছেন, ২০ ওভারের বিশ্বকাপে তিনি (টেন্ডুলকার) খেললে ভারতের জন্য খুবই ভালো হতো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2010, 12:23 PM

Updated : 24 Aug 2022, 08:19 PM

মুম্বাই, এপ্রিল ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইদানিং শচীন টেন্ডুলকারের চোখ ঝলসানো খেলা দেখে হরভজন সিং মনে করছেন, ২০ ওভারের বিশ্বকাপে তিনি (টেন্ডুলকার) খেললে ভারতের জন্য খুবই ভালো হতো। টেন্ডুলকার আগেই জানিয়ে দিয়েছেন, ২০ ওভারের আন্তর্জাতিক ম্যাচ আর খেলবেন না। তাই তাকে দলে রাখা হয়নি। ৩০ এপ্রিল ওয়েস্ট ইন্ডিজে শুরু হচ্ছে এই প্রতিযোগিতা। ইদানিং নজর কাড়া ব্যাট করছেন শচীন, আইপিএলে তো দারুণ। মুম্বাই ইন্ডিয়ান্সের অনুপ্রেরণা হয়ে উঠেছেন তিনি। সাংবাদিকদের সঙ্গে অনানুষ্ঠানিক কথা-বার্তার সময় টেন্ডুলকারের আইপিএল সতীর্থ হরভজন বলেন, "শচীন ২০ ওভারের বিশ্বকাপ খেললে দলের জন্য খুবই ভালো হতো। কিন্তু তিনি না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। আর এই সিদ্ধান্ত যে তিনি পাল্টাবেন না তা আমরা জানি।" মুম্বাই ইন্ডিয়ান্স দল নায়ক টেন্ডুলকার এবারের আইপিএলে এ পর্যন্ত ৩৯৪ রান করেছেন। তার সামনে আছেন কেবল জ্যাক ক্যালিস। এছাড়া ১১টি উইকেট নিয়ে সেরা পাঁচ বোলারের মধ্যে জায়গা করে নিয়েছেন হরভজন। সেই সঙ্গে হাসছে তার ব্যাটও। তার ঝড়ো গতির রান দলের বেশ কাজেও লাগছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/সিজি/১৭০০ ঘ.