২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সারের হয়ে খেলবেন সাইমন্ডস

ইংল্যান্ডের টোয়েন্টি-টোয়েন্টি প্রতিযোগিতায় সারের পক্ষে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন অ্যান্ড্রু সাইমন্ডস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2010, 02:14 PM

Updated : 24 Aug 2022, 08:17 PM

কুইন্সল্যান্ড, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ডের টোয়েন্টি-টোয়েন্টি প্রতিযোগিতায় সারের পক্ষে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন অ্যান্ড্রু সাইমন্ডস। বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলছেন তিনি ডেকান চার্জার্সের হয়ে। অস্ট্রেলিয়া ক্রিকেট দলে জায়গা হারিয়েছেন তিনি। কুইন্সল্যান্ডের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটও খেলছেন না। তারপরও বিশ্বের সব চেয়ে মারমুখী খেলোয়াড় হিসেবে পরিচিত তিনি। খেলার ধারাও পাল্টে দিতে পারেন বলে অনেকে মনে করেন। অ্যান্ড্রু সাইমন্ডসের ২০ ওভারের খেলায় ব্যাটিং গড় ৩৭.৪৩। রান তোলার হার ১৫৬.৭৯। এছাড়া বৈচিত্রও আছে তার বোলিংয়ে। অফ স্পিন থেকে মিডিয়াম পেস বোলিং করেন তিনি। সারের কোচ ক্রিস অ্যাডামস মনে করেন, সাইমন্ডস বড় মাপের খেলোয়াড় এবং তিনি তার সেই মান ছড়িয়ে দেবেন দলের অন্যান্য সদস্যের মধ্যে। সাইমন্ডস তার অভিজ্ঞতা দিয়ে খেলবেন বলে মনে করেন কোচ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/সিজি/১৯৫৮ ঘ.