২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডেকানের বিপক্ষে মুম্বাইয়ের জয়

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) শচীন টেন্ডুলকারের মুম্বাই ইন্ডিয়ান্স ৪১ রানে হারিয়েছে ডেকান চার্জার্সকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2010, 12:25 PM

Updated : 24 Aug 2022, 07:59 PM

মুম্বাই, ২৯ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) শচীন টেন্ডুলকারের মুম্বাই ইন্ডিয়ান্স ৪১ রানে হারিয়েছে ডেকান চার্জার্সকে। মুম্বাই ক্রিকেট গ্রাউন্ডে ২৫তম ম্যাচে রোববার রাতে ডেকান চার্জার্স টস জিতে ব্যাটিংয়ে পাঠায় মুম্বাই ইন্ডিয়ান্সকে। নির্ধারিত ২০ ওভারে মুম্বাই রান তোলে ১৭২ রান, ৭ উইকেটে। ১৭৩ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে ১৭.৪ ওভারে ১৩১ রানে থেমে যায় অস্ট্রেলিয়ার সাবেক উইকেটরক্ষক অ্যাডাম গিলক্রিস্টের দল ডেকান চার্জার্স। দলের পক্ষে সবচেয়ে বেশি মাত্র ১৮ বলে ৪৯ রান করে অপরাজিত থাকেন হরভজন সিং। টেন্ডুলকার ৪৩ বলে করেন ৫৫। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের ব্রাভো ২৩ রান করেন ১৬ বলে। আরপি সিং ৩ উইকেট নেন, ৩১ রানে। এছাড়া দু'টি করে উইকেট নেন জাসকারান সিং ও প্রজ্ঞান ওঝা। এজন্য জাসকারান খরচ করেন ৩০ রান। ওঝা দেন ২৪। ডেকানের পক্ষে সবচেয়ে বেশি ২৮ বলে ৪৫ রান করেন রোহিত শর্মা। এছাড়া হার্শেল গিবস করেন ২৭, ১৬ বলে। তিনটি করে উইকেট নেন হরভজন সিং, জহির খান ও লাসিথ মালিঙ্গা। এজন্য মালিঙ্গা খরচ করেন ১২ রান, জহির দেন ২১ ও হরভজন ৩১। ম্যাচ সেরা হন হারভাজন সিং। মুম্বাই ১০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে। ৬ পয়েন্ট নিয়ে ডেকান রয়েছে চার নম্বরে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/১৭৪৮ ঘ.