২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুম্বাইয়ের জয় ৫ উইকেটে

মুম্বাই ইন্ডিয়ান্স ৫ উইকেটে হারিয়েছে চেন্নাই সুপার কিংসকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2010, 10:47 AM

Updated : 24 Aug 2022, 07:53 PM

মুম্বাই, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুম্বাই ইন্ডিয়ান্স ৫ উইকেটে হারিয়েছে চেন্নাই সুপার কিংসকে। প্রথমে ব্যাট করে চেন্নাই সুপার কিংস নির্ধারিত ২০ ওভারে তোলে ১৮০ রান, ২ উইকেট হারিয়ে। জবাবে মুম্বাই ইন্ডিয়ান্স ৫ উইকেটে ১৮১ রানের জয়ের লক্ষ্য টপকে পৌঁছে যায় ১৮৪ রানে। তখনো বাকি ছিল ৬ বল। আইপিএলের ২১তম ম্যাচে বৃহস্পতিবার রাতে মুম্বাইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার টস জিতে ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাইকে ব্যাটিংয়ে পাঠান। দলের পক্ষে সবচেয়ে বেশি ৫২ বলে ৮৩ রান করেন সুরেশ রাইনা। মেরেছেন ৪ টি চার ও ২ টি ছক্কা। এছাড়া ৫৫ রান করেন সুব্রামনিয়াম বাদ্রিনাথ। তিনি তার ৪৫ বলের ইনিংসে দড়ির ওপারে বল পাঠিয়েছেন ছয়বার। দু'জনে সাজঘরে ফেরেন হার না মানা দু'টি ইনিংস খেলে। একটি করে উইকেট নেন আর ম্যাকলারেন ও ভারত স্পিনার হরভজন সিং। এজন্য ম্যাকলারেনের খরচ হয় ২৩ রান। হরভজন সিং দেন ২৫। জয়ের জন্য খেলতে নেমে সামনে থেকে দলের নেতৃত্ব দেন টেন্ডুলকার। দলের পক্ষে সবচেয়ে বেশি ৫২ বলে ৭২ রান করেন তিনি নিজেই, ৮টি চার ও একটি ছক্কার সাহায্যে। তখন দলের রান ছিল ১৭২। এর আগে ৯২ রানের মাথায় জাকাতির বলে রাইনার হাতে ধরা পড়ে বিদায় নেয়ার আগে এস ধাওয়ান করেন ৫৬। তার ৩৪ বলের ইনিংসে চার রয়েছে পাঁচটি, ছক্কা তিনটি। পোলার্ড ৯ বলে ২০ রান করে টেস্ট ও একদিনের ম্যাচে বিশ্বের সবচেয়ে বেশি উইকেট শিকারী মুত্তিয়া মুরালিধরনের বলে বোল্ড হয়ে সাজঘরের পথ ধরেন। টেন্ডুলকার যখন আউট হন দল তখন প্রায় পৌঁছে গেছে জয়ের দোর গোড়ায়। বাকি কাজটা সারেন ওয়েস্ট ইন্ডিজের ব্রাভো ১৪ রান ও ম্যাকলারেন ১ রান করে। চেন্নাই এর পক্ষে ২ উইকেট নেন মুরালিধরন, ৩২ রানে। ম্যাচ সেরা হন শচীন টেন্ডুলকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/১৬৩৬ ঘ.