২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফলো-অন এড়িয়েছে নিউজিল্যান্ড

শেষ পর্যন্ত ফলো-অন এড়িয়েছে নিউজিল্যান্ড। চতুর্থদিন শেষে সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে এগিয়ে গেছে ৬৭ রানে। দ্বিতীয় দফায় রান তুলেছে ৬ উইকেটে ৩৬৯। হাতে আছে এখনো ৪ উইকেট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2010, 02:31 PM

Updated : 24 Aug 2022, 07:46 PM

ওয়েলিংটন, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেষ পর্যন্ত ফলো-অন এড়িয়েছে নিউজিল্যান্ড। চতুর্থদিন শেষে সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে এগিয়ে গেছে ৬৭ রানে। দ্বিতীয় দফায় রান তুলেছে ৬ উইকেটে ৩৬৯। হাতে আছে এখনো ৪ উইকেট। প্রথম দফায় স্বাগতিকদের সংগ্রহ ছিল ১৫৭। অস্ট্রেলিয়া প্রথম দফায় ৫ উইকেটে ৪৫৯ রান তুলে দান ছেড়ে দেয়। উইকেটে আছেন ব্রেন্ডন ম্যাককালাম ৯৪ রান নিয়ে। সঙ্গে আছেন ড্যারিল টাফি। তিনি করেছেন ২৩। আবহাওয়া খেলার উপযুক্ত না হওয়ায় বেসিন রিজার্ভে চতুর্থদিন খেলা শুরুতে হতে কিছুটা দেরি হয়। পরে আবহাওয়া খেলার উপযুক্ত হয়ে ওঠায় ৫ উইকেটে ১৮৭ রান নিয়ে ব্যাট করতে নামেন আগেরদিনের দুই অপরাজিত ব্যাটসম্যান ড্যানিয়েল ভেট্টোরি ও ব্রেন্ডন ম্যাককালাম। ১৮৭ রানের সঙ্গে তারা যোগ করেন ১২২। দলের ৩০৯ রানের মাথায় নাথান হরিটজের বলে সরাসরি বোল্ড হয়ে সাজঘরের পথ ধরার আগে ভেট্টোরি ৮টি চারের সাহায্যে করেন ৭৭ রান। কিন্তু এরই মধ্যে দ্রুত উইকেট নিতে মরিয়া উঠে অসিরা। তাই ১০১তম ওভারের চতুর্থ বলটি ম্যাককালামের প্যাডে লাগলে আবেদন জানান বোলার। আম্পায়ার আসাদ রউফ তা নাচক করে দেন। সেই সময় ম্যাককালামের রান ছিল ৫২। কিন্তু অস্ট্রেলিয়ার অধিনায়ক পন্টিং তা মেনে নিতে পারেননি। সিদ্ধান্ত আবারো বিবেচনা করার অনুরোধ জানান। অবশেষে অনেক বিচার-বিশ্লেষণের পর ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত