ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর প্রেসিডেন্ট ডেভিড মর্গান তিনদিনের সফরে সোমবার ঢাকা আসছেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার জানানো হয়, বিসিবি প্রেসিডেন্ট আ হ ম মোস্তফা কামালের আমন্ত্রণে এই সফরে আসছেন তিনি।
সফরকালে বিসিবি প্রেসিডেন্ট ও বোর্ড পরিচালকদের সঙ্গে বৈঠক করবেন মর্গান। এছাড়া প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাতও করার কথা রয়েছে আইসিসি প্রেসিডেন্টের।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-ইংল্যান্ড টেস্ট ম্যাচও তিনি দেখবেন বলে আশা করছে ক্রিকেট বোর্ড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/২২২২ ঘ.
bdnews24